https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার ৩২৩ জনের রোগটি শনাক্ত হয়েছে।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন রোগী। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।