ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই মারা গেছেন ১৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর এ বছর এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930