ঢাকা
২৮ আগস্ট ২০২৬

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবলো পাথরবোঝাই লাইটার

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২১ বার পঠিত
বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবলো পাথরবোঝাই লাইটার

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায়, বঙ্গোপসাগরের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর জাহাজের ১২ নাবিক নিখোঁজ হন। তাদের মধ্যে ৮ জনকে কোস্ট গার্ড উদ্ধার করে। বাকি চারজন ভেসে পারকি সমুদ্রসৈকত এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ এবং জাহাজডুবির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।