ঢাকা
২১ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১৮

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১৮

ছবি: -সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন। এর মধ্যে ১৬৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে, আর ৯৫১ জনকে সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৬২৬ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে মোট ১ লাখ ২ হাজার ২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ১৩২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, চলমান প্রাদুর্ভাবের মধ্যে এখন পর্যন্ত ৮৫ হাজার ৫০৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031