https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।
এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।
একই সময়ে পরীক্ষায় আরও ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মাধ্যমে দেশে নিশ্চিত হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ জন।