ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন, দায়িত্ব হারাচ্ছেন মিরাজ গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, প্রকাশিত নতুন আইনের খসড়া মালয়েশিয়ায় সাড়ে ছয় মাসে আটক ৪১ হাজারের বেশি অবৈধ অভিবাসী ঝড়-বৃষ্টির আশঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরানে অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার মস্তিষ্কের পাঁচ রোগ, চল্লিশের পর যেগুলো নিয়ে বাড়তি সতর্কতা

সব উপজেলা হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার, নতুন হাসপাতাল পাচ্ছে আরও ১৩ উপজেলা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
সব উপজেলা হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার, নতুন হাসপাতাল পাচ্ছে আরও ১৩ উপজেলা

ছবি: -সংগৃহীত

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ৮ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে রোগী ভর্তি সক্ষমতা, চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।