https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯ জন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে তিনজন মারা গেছেন। একই সময়ে ১২৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
এ ছাড়া নতুন করে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময় থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।