ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ জিতলেই আর্জেন্টিনার ঘরে উঠবে ৭৫০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
বিশ্বকাপ জিতলেই আর্জেন্টিনার ঘরে উঠবে ৭৫০ কোটি টাকা

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্যেই বড় অঙ্কের প্রাইজমানি নিশ্চিত হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে তাদের মোট আয় পৌঁছাবে প্রায় ৭৫০ কোটি টাকায়।

ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, ফাইনালে ওঠায় আর্জেন্টিনা ইতোমধ্যে ৪৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার নিশ্চিত করেছে। এর মধ্যে অংশগ্রহণ বাবদ ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতি ব্যয় হিসেবে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং রানার্সআপ হিসেবে নিশ্চিত ৩৩ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে রানার্সআপের ৩৩ মিলিয়ন ডলারের পরিবর্তে চ্যাম্পিয়ন হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার। ফলে সব মিলিয়ে আর্জেন্টিনার মোট প্রাইজমানি দাঁড়াবে ৬২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকার সমান।

এবারের বিশ্বকাপেই ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ৪৮ দলের এই আসরের জন্য অংশগ্রহণ ও পারফরম্যান্স মিলিয়ে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে বরাদ্দ রাখা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930