ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকে সান্ত্বনার লড়াই মনে করলেও গোল্ডেন বুটের হিসাবের ক্ষেত্রে এই ম্যাচের প্রতিটি গোল গণনা করা হয়। অর্থাৎ, শনিবার ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে কেউ গোল করলে সেটি সরাসরি তার টুর্নামেন্টের মোট গোলসংখ্যায় যোগ হবে।

বর্তমানে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন। তবে বেশি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে এমবাপ্পে মেসিকে ছাড়িয়ে যেতে পারেন।

গোল্ডেন বুটের দৌড়ে এখনো টিকে আছেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম (৬ গোল) এবং উসমান দেম্বেলে (৫ গোল)। ফলে ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচটি ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বকাপ ইতিহাসে থমাস মুলার (২০১০), দাভর শুকার (১৯৯৮), সালভাতোরে স্কিলাচ্চি (১৯৯০) ও লিওনিদাস (১৯৩৮) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতেছিলেন। তাই নিয়ম অনুযায়ী, এই ম্যাচে করা গোলও গোল্ডেন বুট নির্ধারণে পূর্ণাঙ্গভাবে বিবেচিত হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930