ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ৩ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৩৭ শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি

ছবি: -সংগৃহীত

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াত জানায়, বুধবার (২২ জুলাই) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এদিকে, একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এরপরই জামায়াত দলীয় তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031