ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি

জেলা প্রতিনিধি
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি

ছবি: -সংগৃহীত

দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকটে থাকা রাজশাহীর বাসিন্দাদের জন্য সুখবর। আগামী বছর থেকেই পদ্মা নদীর পানি পরিশোধন করে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে রাজশাহী ওয়াসা।

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রায় ৪ হাজার ৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ প্রকল্পের ভৌত অগ্রগতি ইতোমধ্যে ৬৫ শতাংশে পৌঁছেছে। প্রকল্পটি সম্পন্ন হলে শুধু বর্তমান চাহিদাই নয়, ২০৩৫ সাল পর্যন্ত রাজশাহীর পানির প্রয়োজনও পূরণ করা সম্ভব হবে।

বর্তমানে রাজশাহী শহরে প্রতিদিন প্রায় ৩ কোটি ৭৫ লাখ লিটার সুপেয় পানির ঘাটতি রয়েছে। এই চাহিদা মেটাতে ওয়াসা মূলত গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে, যা বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আরও নিচে নামিয়ে দিচ্ছে।

প্রকল্পের আওতায় গোদাগাড়ীতে পদ্মা ও মহানন্দা নদীর মিলনস্থলে একটি আধুনিক ইনটেক পয়েন্ট, প্রতিদিন ২০ কোটি লিটার পানি পরিশোধন সক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট এবং পবা উপজেলার হরিপুরে বুস্টার পাম্প স্টেশন ও বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

মূল প্ল্যান্ট থেকে হরিপুর হয়ে নগরী পর্যন্ত ২৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন পাইপলাইনের মধ্যে ২১ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। এছাড়া নগরীতে ১৬ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন সম্পন্ন হয়েছে এবং আরও ১০ কিলোমিটার লাইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি চালু হলে রাজশাহী মহানগরের পাশাপাশি কাটাখালী, নওহাটা ও গোদাগাড়ীর ৩০টি ওয়ার্ডের বাসিন্দারাও নিরাপদ সুপেয় পানি পাবেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031