ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত ৬৭৫, নিখোঁজ ২,৪০০ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ১০ ট্রাক কাগজ আটক জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। এবার মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বোনোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে মুখ খুলে প্রেমের খবর উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে অংশ নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসেন নোরা। এর আগে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল, যদিও সেই দাবির কোনো প্রমাণ মেলেনি।

সাম্প্রতিক সময়ে নোরা ও ইয়াসিন বোনোকে মরক্কোর কাসাব্লাঙ্কার আইন দিয়াব এলাকায় একাধিকবার একসঙ্গে দেখা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন নোরা। উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, ও আমার বন্ধু। খুবই ভালো বন্ধু।”

বোনোর প্রশংসা করে নোরা আরও বলেন, “ও অসাধারণ একজন মানুষ। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

অভিনেত্রী জানান, বোনোর সঙ্গে তার পরিচয় বহুদিনের হলেও কয়েক মাস আগে আবার তাদের যোগাযোগ শুরু হয়েছে। সাক্ষাৎকারে উপস্থাপক মজা করে দুজনকে একসঙ্গে ভালো মানাবে বললে নোরা হাসলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

এদিকে, ইয়াসিন বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনা চলছে। মরক্কোর কয়েকটি গণমাধ্যমে তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রকাশিত হলেও এ বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।