ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, সাদ্দাম ইনানকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের : প্রসিকিউশন ব্রিজের নিচে মিলল নারীর খণ্ডিত মরদেহ, মাথা ও দুই হাত উদ্ধার ভিসা নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু হবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এফএসআরইউ মেরামতের কাজ বিকেলের মধ্যেই শেষ হবে। এরপর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হলে ধীরে ধীরে চাপ (প্রেশার) স্বাভাবিক হবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিনিমাম দুই-তিন দিন লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে যেমন পরিস্থিতি ছিল, তেমনই হবে।’

গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া ও লোডশেডিং বাড়ার বিষয়ে তিনি বলেন, গ্যাস না থাকলে বিদ্যুৎকেন্দ্রও গ্যাস পায় না। সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা হবে।

বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে বিল’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিযোগ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীরা বিল যাচাইয়ের জন্য জমা দেন না। তিনি দাবি করেন, বিদ্যুতের ব্যবহার, নতুন মূল্যহার এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই অনেক সময় অতিরিক্ত বিলের অভিযোগ করা হয়।

ভারত থেকে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়মিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031