ঢাকা
০৩ জুন ২০২৬
শিরোনাম
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশসহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ দিনের ছুটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শনিবার, ২৩ মে ২০২৬   ১৩ বার পঠিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে আবাসিক হলগুলো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

তিনি বলেন, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাচ্ছেন। পাশাপাশি ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় প্রশাসনিক কার্যক্রম আরও দুই দিন বন্ধ থাকবে।

আগামী ৮ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। আর প্রশাসনিক কার্যক্রম চালু হবে ৭ জুন থেকে।

আবাসিক হল খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে হল খোলা রাখা হবে। এছাড়া ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হবে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930