ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

আইইউবিতে ক্যারিয়ার ডে অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শনিবার, ২৩ মে ২০২৬   ৭৫ বার পঠিত
আইইউবিতে ক্যারিয়ার ডে অনুষ্ঠিত

ছবি: -সংগৃহীত

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে ২০২৬’।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস কার্যালয়।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ক্যারিয়ার বিষয়ে কথা বলেন। পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেন এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, সিজিপিঅ্যান্ডএআর-এর পরিচালক মো. মঞ্জুরুল হক খান, উপায়–এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং সিটি ব্যাংক পিএলসির মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অংশ নেয় বিকাশ, প্রাইম ব্যাংক, আইডিএলসি, নগদ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

এছাড়া এফএমসিজি খাত থেকে অংশ নেয় কাজী ফার্মস, এসিআই, এম এম ইস্পাহানী লিমিটেড এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড

ঔষধ শিল্প থেকে অংশ নেয় রেনাটা, একমি এবং পপুলার

আয়োজনটির পৃষ্ঠপোষক ছিল সিটি ব্যাংক পিএলসিনগদ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নিউজটোয়েন্টিফোর, দা বিজনেস স্ট্যান্ডার্ড এবং বণিক বার্তা

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930