https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাইলট প্রকল্পের পর সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন।
এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।