ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি

ছবি: -সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে হুমকিমূলক চিঠি পেলেও বিষয়টি গুরুত্ব দেননি তারা। সর্বশেষ দুটি চিঠিতে হত্যার হুমকি পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।

সোমবার সৌরভের অফিসে দুটি চিঠি পৌঁছায়। এতে তাকে, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এরপর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে এ ধরনের একাধিক চিঠি পাওয়া গেছে। চিঠির উৎস, প্রেরকের পরিচয় ও হুমকির উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার বিষয়টিও পর্যালোচনা করছে কর্তৃপক্ষ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031