ঢাকা
১৮ আগস্ট ২০২৬

জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অব্যবহৃত পড়ে আছে। এসব জলাশয় সংস্কার করে মাছের পোনা ছাড়া হবে এবং স্থানীয় বেকার তরুণদের তা ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এফএওর তথ্য অনুযায়ী, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয়।
তিনি জলাশয় ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মৎস্য খাতের আধুনিকায়ন, চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ বাস্তবায়ন এবং জেলেদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও জানান, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্ভাবনে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। বিদেশে নতুন পণ্যের বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদেরও আহ্বান জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031