ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবারও টার্গেটে ট্রাম্প, আটক হলো হামলাকারী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৫ মে ২০২৬   ৩৭ বার পঠিত
আবারও টার্গেটে ট্রাম্প, আটক হলো হামলাকারী

ছবি: -সংগৃহীত

হোয়াইট হাউসের সামনে আবারও গুলির ঘটনা। আর এবারও খুব কাছেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত এক মাসে এটি দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবার, যখন গুলির ঘটনার আশপাশে ছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত এই রাজনৈতিক নেতা।

শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে আচমকা ভেসে আসে একের পর এক গুলির শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তিনি অস্ত্র বের করে গুলি চালান বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। পরে পাল্টা গুলিতে নিহত হন ওই ব্যক্তি। ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।

ঘটনার সময় ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট কোনো ঝুঁকিতে পড়েননি।

এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ এর আগেও একাধিকবার গুলির ঘটনার খুব কাছাকাছি ছিলেন ট্রাম্প।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে নির্বাচনি প্রচারণার সময় পেনসিলভানিয়ায়। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বন্দুকধারীর ছোড়া গুলি ট্রাম্পের কানের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। ওই হামলায় একজন সমর্থক নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় হামলাকারীও।

এরপর গত মাসে ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও গুলির শব্দ শোনা যায়। সেখান থেকেও দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা শুধু একজন প্রেসিডেন্টের নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা রাজনৈতিক সহিংসতারও বড় সতর্কবার্তা। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিত হোয়াইট হাউসের সামনেই এমন গোলাগুলির ঘটনা অনেককে উদ্বিগ্ন করে তুলেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031