ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

ছবি: -সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রবল বর্ষণের পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রির গিবেসেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, আবর্জনার স্তূপটি এত বড় ছিল যে ধসে পড়লে সহজেই একটি বহুতল ভবন চাপা দিতে পারত।

ধসের ঝুঁকি থাকায় গিনি সরকার এর এক সপ্তাহ আগে স্তূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। এর মধ্যেই ঘটে গেল প্রাণহানির এ ঘটনা।

উদ্ধারকাজে আবর্জনা সরাতে এক্সকাভেটর ব্যবহার করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনায় পাঁচ সন্তান হারিয়েছেন সিরে দিয়োলো নামে এক নারী। তিনি বলেন, সব সন্তানকে হারিয়ে এখন ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া তার আর কোনো পথ নেই।

খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও গিনি অবকাঠামোগতভাবে দুর্বল এবং বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031