ঢাকা
২৭ আগস্ট ২০২৬

খুলনায় এক বাড়ি থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
খুলনায় এক বাড়ি থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

ছবি: -সংগৃহীত

খুলনার দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। ডাইনিং রুমের চেয়ার থেকে প্রথমে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।

এ ছাড়া ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চা-পাতি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কীভাবে তাদের কাছে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, বুধবার সকালে টুটপাড়া এলাকায় মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাটি তদন্ত করতে গিয়ে বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031