ঢাকা
২৭ আগস্ট ২০২৬

আরও কয়েকদিন থাকবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
আরও কয়েকদিন থাকবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদফতর

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৮ আগস্ট) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৯ আগস্ট) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (৩০ আগস্ট)ও আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031