ঢাকা
২৭ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ছবি: -সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতেই গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান স্পিকার। এরপর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।

চলমান অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আইন প্রণয়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটি গঠন এবং সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031