ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির

শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে সাময়িকভাবে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকালে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস। আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

আফতাব উদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশের তদন্ত ও কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তারা মনে করছেন। তবে প্রাথমিক তদন্তে দুই ব্যক্তির সম্পৃক্ততা প্রতীয়মান হলেও তারাই যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একমাত্র ব্যক্তি, তা বলা হচ্ছে না। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের পরিচয় নিশ্চিত হবে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কেউ যেন ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার বা রাজনীতিকরণের চেষ্টা না করেন। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে এবং ন্যায়বিচার নিশ্চিত হয়, সেটিই আইনজীবী সমিতির প্রত্যাশা। এ জন্য তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।