ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না : দীনেশ ত্রিবেদী নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০ পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? চট্টগ্রাম থেকে সাড়ে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা এশিয়া কাপে জয় দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পুতিনকে ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে এসে শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে তিনি বলেন, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। অন্যদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানবতার জন্য নতুন আশা ও উদ্দীপনা তৈরি করে।

মোদি বলেন, যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’

জবাবে পুতিন মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়া সেই দিকেই এগোচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে।

এর মধ্যে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে মস্কো। এর জবাবে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930