ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না : দীনেশ ত্রিবেদী নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০ পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? চট্টগ্রাম থেকে সাড়ে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা এশিয়া কাপে জয় দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। এতে ব্যয় হতে পারে দেড় থেকে দুই লাখ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সোমবার (৩১ আগস্ট) দুর্ঘটনার সময় বাসটি সেতুর পূর্ব ও পশ্চিম পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পশ্চিম পাশে বড় ধরনের ক্ষতি না হলেও পূর্ব পাশের ব্যারিয়ারের ওপরের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কেও কিছু দাগ পড়েছে, তবে তা গুরুতর নয়।

জানা গেছে, সোমবার বেলা সোয়া ১টার দিকে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি বাস মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর প্রায় ৮ থেকে ১০ মিনিট সেতুতে যান চলাচল বন্ধ থাকে। পরে এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। ফায়ার সার্ভিস, সেতু কর্তৃপক্ষের টহল গাড়ি ও রেকারের সহায়তায় বেলা আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সেতু-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাসটি বর্তমানে পদ্মা উত্তর থানায় রয়েছে। দুর্ঘটনার পর বাসটি থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, পুরো পদ্মা সেতুতে প্রায় ৪০০ মিটার পরপর ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা রয়েছে। এগুলোর মাধ্যমে সেতুর ওপর সার্বক্ষণিক নজরদারি করা হয়। সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হলেও অনেক চালক তা মানছেন না।

তিনি জানান, দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা যানবাহনগুলোর গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত ছিল। এ কারণে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930