ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত ৬৭৫, নিখোঁজ ২,৪০০ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ১০ ট্রাক কাগজ আটক জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির টাইটান ট্রিগারফিশ, স্থানীয়ভাবে যা ‘চামড়া মাছ’ নামে পরিচিত।

শনিবার (২৯ আগস্ট) সকালে প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্যবন্দরে আনা হলে এটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। জেলেরা জানান, মাছটির আকৃতি ও গঠন অন্য মাছের তুলনায় একেবারেই ভিন্ন।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান মাছটির পরিচয় নিশ্চিত করে বলেন, টাইটান ট্রিগারফিশের পিঠে শক্ত কাঁটা, বড় দাঁত ও শক্ত চোয়াল রয়েছে। সাধারণত এটি মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। তবে প্রজনন মৌসুমে নিজের এলাকা ও ডিম রক্ষার সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

তিনি জানান, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এ মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের কিছু অঞ্চলে এটি খাবার হিসেবে ব্যবহৃত হলেও এতে সিগুয়াটেরা বিষক্রিয়ার ঝুঁকি থাকায় খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলীয় বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। বিরল প্রজাতির এ মাছের উপস্থিতি সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা ও সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে।

তিনি বলেন, এ ধরনের বিরল মাছ ধরা পড়লে জেলেদের উচিত দ্রুত মৎস্য বিভাগকে জানানো, যাতে প্রজাতিটি শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যায়।