ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না : দীনেশ ত্রিবেদী নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০ পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? চট্টগ্রাম থেকে সাড়ে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা এশিয়া কাপে জয় দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে চীন। ফলে দুই দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে বহু মানুষকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। তিব্বতে নিখোঁজের সংখ্যা ৫৪৬ জন। সব মিলিয়ে দুই দেশে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।

ভয়াবহ এই দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তারা ৩০টি দেশ থেকে পর্যটক হিসেবে নেপালে গিয়েছিলেন। অন্যদিকে তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা শুরু হয়। প্রবল স্রোতে মরদেহগুলো ভেসে কয়েকশ মাইল দূর পর্যন্ত চলে যায়। পর্যাপ্ত মরদেহ সংরক্ষণাগার না থাকায় উদ্ধারকর্মীরা বিপাকে পড়েছেন। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে আপাতত মরদেহগুলো গণকবরে দাফন করা হচ্ছে। পরে পরিচয় নিশ্চিত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930