ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকায় স্কুলশিক্ষক গনপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যার মামলায় কারাগারে থাকা দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে তিন ঘণ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর ডিবির ওসি জিন্নাত আলীর নেতৃত্বে তিন পুলিশ কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি না তা জানায়নি পুলিশ। তবে অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহম্মেদ বলেছেন, “ঘটনার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে চলে এসেছি।”

আদালতের নির্দেশে দুই আসামিকে দুই দিন করে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বুধবারও তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930