https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
সোমবার (১ জুন) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমবেত হন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের ব্যাংক এলাকা ও সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ উদ্যোগ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান এস আলমের ঘনিষ্ঠ হওয়ায় তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে পুনরায় অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে।
পুলিশি অভিযানের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সরে গেলেও পরে আবার ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্প্রতি সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।