ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

মশক নিধন শিখতে ফ্লোরিডা সফরে না, প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ৩০ বার পঠিত
মশক নিধন শিখতে ফ্লোরিডা সফরে না, প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী মন্তব্য

ছবি: -সংগৃহীত

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, মশা দমন শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের যেকোনো ডোবার পাশে কিছু সময় অবস্থান করলেই কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সফরটির ব্যয়ভার বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির।

সারসংক্ষেপটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দেন যে, মশকনিধন শেখা বা পর্যবেক্ষণের জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই। তিনি বলেন, দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই সমস্যার সমাধান খোঁজা উচিত এবং স্থানীয় অভিজ্ঞতা থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারি ব্যয় সাশ্রয় এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের বার্তা হিসেবে দেখছেন।