ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপে কমেছে আশ্রয় আবেদন, বাংলাদেশিদের বেড়েছে ১৩ শতাংশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
ইউরোপে কমেছে আশ্রয় আবেদন, বাংলাদেশিদের বেড়েছে ১৩ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চলতি বছরের প্রথম ছয় মাসে আশ্রয় আবেদনের সংখ্যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে সামগ্রিক এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে ১৩ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোর পাশাপাশি সুইজারল্যান্ড ও নরওয়েতে মোট ৩ লাখ ৩২ হাজার আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা পড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৭ শতাংশ কম।

তবে বাংলাদেশিদের আবেদন বেড়ে ১৯ হাজার ৫২১টিতে পৌঁছেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩২৭। ফলে এক বছরের ব্যবধানে আবেদন বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

আবেদনকারীর সংখ্যায় আফগানিস্তান প্রথম, ভেনেজুয়েলা দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে।

ইইউএএ জানিয়েছে, সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন, অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপের কূটনৈতিক উদ্যোগ এবং উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে নতুন চুক্তির কারণে সামগ্রিক আশ্রয় আবেদন কমেছে।

এদিকে জুনে কার্যকর হওয়া নতুন নিয়মে, যেসব দেশের নাগরিকদের আশ্রয় মঞ্জুরের হার ২০ শতাংশের নিচে অথবা যেসব দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে বিবেচনা করা হয়েছে, তাদের আবেদন দ্রুত যাচাই করা হচ্ছে। আবেদন প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930