ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা ৪৫ হাজার কোটি টাকায় গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় সোমবার (১৪ সেপ্টেম্বর) একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে উঠে যায়। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। তবে এটি কবে চালু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিকল্প সরবরাহপথ হিসেবে এই পাইপলাইনের গুরুত্ব আরও বেড়েছে।

অন্যদিকে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের অগ্রযাত্রা এবং বাব এল-মান্দেব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ বাড়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই নৌপথ ঘিরেই উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ দিয়ে রোববার মাত্র ১৪টি জাহাজ চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

বিশ্লেষকেরা বলছেন, সৌদি পাইপলাইন কতদিন বন্ধ থাকে, সেটিই এখন বড় বিষয়। দীর্ঘদিন সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বাড়ছে। সোমবার দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪ দশমিক ৩১ ডলারে এবং ডিজেলের দাম রেকর্ড ৬ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে।

ডিজেলের দাম বৃদ্ধিকে বিশেষভাবে উদ্বেগজনক মনে করছেন অর্থনীতিবিদেরা। কারণ ট্রাক, নৌযান ও ট্রেনে পণ্য পরিবহনে ডিজেল ব্যবহৃত হওয়ায় জ্বালানি ব্যয় বাড়লে খাদ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930