ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন, হুড়োহুড়িতে আহত কয়েকজন ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

ছবি: -ফাইল ছবি

শিল্প কারখানায় চলমান জ্বালানি সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে থাকা দুটি টার্মিনালের পাশাপাশি আরও তিনটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি জানান, জ্বালানি সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ খাতেও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মাহদী আমিন বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আগের সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে প্রতিটি সমস্যাকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

সরকারের নেওয়া এসব উদ্যোগের মাধ্যমে শিল্প খাতে জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ফিরবে এবং ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930