ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা ৪৫ হাজার কোটি টাকায় গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ছবি: -সংগৃহীত

দেশের নিট পোশাকশিল্পের টেকসই বিকাশ, জ্বালানি নিরাপত্তা ও নীতিগত সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছয় দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান। তার স্বাক্ষরিত চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।

বিকেএমইএর প্রস্তাবের মধ্যে রয়েছে অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন। কমিটিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে পোশাকশিল্পের সমস্যা ও নীতিগত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে।

এ ছাড়া বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাস্তবসম্মত ফায়ার কোড প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শিল্পকারখানার বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং তা বাস্তবায়নের জন্য যৌক্তিক সময় দেওয়ারও দাবি জানিয়েছে বিকেএমইএ।

ব্যবসায়িক কার্যক্রমে সময় ও ব্যয় কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব, বন্ড, কাস্টমস, ভ্যাট ও আয়করসংক্রান্ত সেবা পুরোপুরি ডিজিটালাইজেশনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের বিদ্যমান অবকাঠামো ও শিল্পের সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সময়োপযোগী সংশোধন এবং কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930