ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ যে কারণে গ্রেফতার হলেন বিদিশা আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ঐক্য ও সংস্কারের অঙ্গীকার খলিলুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ৩০ বার পঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ঐক্য ও সংস্কারের অঙ্গীকার খলিলুর রহমানের

ছবি: -সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমান বলেছেন, তিনি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন এবং জাতিসংঘের সনদ ও প্রেসিডেন্টের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করবেন।

মঙ্গলবার (২ জুন) নির্বাচনের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো। আমার দায়িত্ব পালনের সময় সব দেশকে সম্পৃক্ত রাখবো। ব্যক্তিগত মতামত কখনও আমার দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না। মতপার্থক্য থাকা সত্ত্বেও আমি অভিন্ন স্বার্থ ও সমঝোতার ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করবো।”

তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ইউএনজিএ সভাপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য পিজিএ ট্রাস্ট ফান্ডে অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে একটি শক্তিশালী ইন্টার্নশিপ কর্মসূচির জন্য দীর্ঘমেয়াদি তহবিল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

খলিলুর রহমান বলেন, “বিশ্বাস পুনর্গঠন, ঐকমত্য সৃষ্টি এবং গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরির মাধ্যমে আমি এমন ফলাফল অর্জনে কাজ করবো, যার মালিকানা সবার থাকবে।” তিনি আরও জানান, তার কার্যালয়ে ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য নিশ্চিত করা হবে।

নবনির্বাচিত সভাপতি বলেন, ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন জাতিসংঘের সংস্কার, বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার ভবিষ্যৎ রূপরেখা এবং পরবর্তী মহাসচিব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে।

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং উন্নয়ন বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার নেতৃত্বাধীন অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

খলিলুর রহমান তার ভিশন স্টেটমেন্টে উল্লিখিত ছয়টি অগ্রাধিকারের কথাও তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে— শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার; টেকসই উন্নয়ন ও এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করা; জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব; মানবাধিকার, মানবিক সহায়তা, শরণার্থী ও অভিবাসী বিষয়; ডিজিটাল গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি; এবং বহুপাক্ষিক ব্যবস্থার নবায়ন, ইউএন-৮০ সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031