https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের স্কোর ছিল ১-১। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা তৈরি হলেও যোগ করা সময়েই জয়সূচক গোল আদায় করে নেয় বাংলাদেশ।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালের ফলের ভিত্তিতে।