ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউটের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ৪০ বার পঠিত
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার

ছবি: -সংগৃহীত

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা পুনরায় চালু এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।