প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন বাজেট অধিবেশন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভাকে আসন্ন সংসদীয় কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।