ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু জশনে জুলুস আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল

সীমান্তে পুশইন প্রতিরোধে আনসার-ভিডিপি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
সীমান্তে পুশইন প্রতিরোধে আনসার-ভিডিপি মোতায়েন

ছবি: -সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ, ৬ জুন: সম্ভাব্য পুশইন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলোতে অস্থায়ী ভিত্তিতে এ কার্যক্রম শুরু হয়।

আনসার-ভিডিপির উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সীমান্ত এলাকার স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রথম ধাপে ৩৩ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যকে বিভিন্ন সীমান্ত চৌকিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা ভোলাহাট উপজেলার আটটি এবং গোমস্তাপুর উপজেলার একটি বিওপিতে বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে আনসার সদস্যদের বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা, তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সার্বক্ষণিক কাজ করছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031