ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

রামিসা হত্যা মামলার রায় আজ, ১৯ দিনেই শেষ হলো বিচারিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ২৫ বার পঠিত
রামিসা হত্যা মামলার রায় আজ, ১৯ দিনেই শেষ হলো বিচারিক কার্যক্রম

ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার রায় আজ (রোববার) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ায় এটি দেশের বিচারিক ইতিহাসে অন্যতম দ্রুত নিষ্পন্ন হওয়া আলোচিত মামলায় পরিণত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে এ ঘটনা ঘটে। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। তদন্ত শেষে ২৪ মে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ১৮ জনকে সাক্ষী করা হয়।

একই দিন মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হলে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন। ঈদের ছুটি শেষে ওই দিন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরদিন ২ জুন ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ৪ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ সোহেল রানার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী উপযুক্ত শাস্তির আবেদন জানান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ঘটনাটি দেশের মানুষের মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া বিচার ব্যবস্থার প্রতি জনআস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

রামিছা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে এবং তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930