ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৩৬ বার পঠিত
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য প্রকাশ করে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে। এ ছাড়া এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জনের শরীরে। অন্যদিকে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে সরকার।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930