ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৫১ বার পঠিত
নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধী শনাক্তকরণ এবং গ্রেপ্তারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বিশেষভাবে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও পেশাদার উদ্যোগের ফলেই স্বল্প সময়ে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরাও ঘটনাটিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930