ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৭০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-১৩।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর-১৩ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, নির্বাচনী এলাকার নিরাপত্তায় ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি নাশকতা ও বিস্ফোরকের ঝুঁকি মোকাবিলায় মোতায়েন থাকবে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন এবং দায়িত্ব পালনকারী সদস্যদের সঙ্গে থাকবে বডিওর্ন ক্যামেরা।
এসআরবি-১৩-এর সদস্যদের গত ২৫ অক্টোবর থেকেই নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোটের দিন এবং পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্ব পালনের কথা রয়েছে। সার্বিক নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে অপারেশনস কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ।
লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এসআরবি-১৩। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপতথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা রয়েছে।
উপনির্বাচনে প্রাথমিকভাবে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে বিএনপির প্রার্থী মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান

মন্তব্য করুন