বিশ্বকাপ জয়ের পর মেসিকে প্রথমে ১৮ ক্যারেট সোনার তৈরি আসল ট্রফি দেখানো হলেও মাঠে খেলোয়াড়দের উদযাপনের সময় ব্যবহার করা হয়েছিল একটি রেপ্লিকা ট্রফি। সেই ট্রফিটিই এবার নিলামে তোলা হচ্ছে।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, উদযাপনের পর ট্রফিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা অটোগ্রাফ দেন। পরে এটি দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।
ট্রফিটির পাশাপাশি একটি ট্রেডিং কার্ডও নিলামে তোলা হবে। কার্ডটিতে বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসির ছবি রয়েছে।
রিচমন্ড অকশান্সের ভাষ্য, দুটি সংগ্রহযোগ্য সামগ্রী একসঙ্গে কেনার মাধ্যমে আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখার সুযোগ পাবেন সংগ্রাহকেরা।
এদিকে, ট্রফিটির সত্যতা ও উৎস প্রমাণের জন্য ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলও সরবরাহ করা হবে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান।
২০২২ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের স্মারক এবার কার সংগ্রহে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে ৭ নভেম্বরের নিলাম পর্যন্ত।


মন্তব্য করুন