কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোন বন্ধ এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, আমির হামজার সঙ্গে সাংবাদিকেরা যোগাযোগ করতে পারছেন না। প্রথমে তিনি কারও ফোন ধরছিলেন না। পরে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সাংবাদিকেরা বক্তব্য নিতে কুষ্টিয়ায় তাঁর বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বাড়িতে নেই।
রাশেদ খাঁন আরও দাবি করেন, কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না এবং স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না।
পোস্টের শেষাংশে তিনি জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করে লেখেন, গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত ‘গুম হয়ে গেছে’।

মন্তব্য করুন