সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছেন।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

মন্তব্য করুন