ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।

সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রাখে। পরে সেই নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়।