বৃহস্পতিবার (১২ নভেম্বর) টসের পর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলের ব্যাটারদের মধ্যে কেবল ওপেনার আব্দুল্লাহ আল মুহিই প্রতিরোধ গড়তে পেরেছেন। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান।
টপ অর্ডারের ব্যর্থতায় ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিন প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিমের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল করেন ২৬ বলে ১৭ রান।
শেষদিকে আল রাফির ২০ ও রাকিবুল হোসেনের ২৬ রানের ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে তাতে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিজওয়ানউল্লাহ। তিনি একাই শিকার করেছেন ৫ উইকেট। মোহাম্মদ সায়েম পেয়েছেন ২ উইকেট।
এখন ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ—১৩৯ রানের লক্ষ্য আটকে রাখা।

মন্তব্য করুন