সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এই আসর। এরপর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ এখনো চূড়ান্ত করেনি আইসিসি।
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রতি দুই বছর পর জুন মাসে আয়োজনের পরিকল্পনা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে থাকছে ভারত।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এই সূচি সদস্য দেশ ও ক্রিকেটারদের আগেভাগে পরিকল্পনা সাজানোর সুযোগ দেবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন, মানসম্মত কর্মসূচি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে শৃঙ্খলা আনতেও সহায়ক হবে এই উদ্যোগ।
২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসর আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

মন্তব্য করুন